Posts

Showing posts from October, 2017

মায়াবিনী || Bengai Short Story ||

Image
মায়াবিনী দুর্গাপুজোর সপ্তমীর দিন সকালে মুখা র্জীবাড়ির দালানে মেয়েটাকে বসতে দেখেছিল রুদ্র। আগে কখনো দেখেনি মেয়েটাকে। হয়তো কোনো অতিথি হয়তো, পুজোর জন্যে এসেছে। মেয়েটাকে বেশ ভালো লাগলো রুদ্রের। বলা ভালো, মেয়েটার হাসিটার জন্যেই ভালো লাগা। কারন, মেয়েটা হাসলে মেয়েটার গালে একটা অদ্ভুত ধরনের টোল পড়ে। খুব মিষ্টি সেই হাসিতে ফাঁসি হয়ে গেল শ্রীযুক্ত রুদ্রনীল ধর। রুদ্রনীল কোলকাতার এক নামী কলেজে পড়াশুনা করে। বাবার অনেক টাকা কিন্তু, তাতে তার কোনো টান নেই। খুব ভালো ছেলে। বাবা-মায়ের খুব আদরের। পড়াশুনোতেও ভালো। তা, মেয়েটাকে দেখে পাশে দাঁড়ানো বন্ধুকে জিগ্যেস করল, -“মেয়েটা কে রে?” -“কোন মেয়েটা? এখানে তো অনেক মেয়েই দেখা যাচ্ছে।” -“আরে ওই যে, হলুদ শাড়ি পরে দুর্গামণ্ডপে বসে আছে।” -“কোথায়?! ও আচ্ছা, পিয়ালি! পিয়ালি মুখা র্জী। ” -“আগে তো ওকে কখনো এবাড়িতে দেখিনি। ” -“দেখার কথাও নয়। কারন, ও মামাবাড়িতে থাকে আর বাড়িতে খুব কম আসে। আর তাছাড়া তুই ওর এত খবর নিচ্ছিস কেন? দেখ, অন্য কোনো মতলবে আমি নেই ভাই। ওর বাবা খুব জাঁদরেল লোক সেটা তুই ভালো করেই জানিস। মেয়ের জন্যে খুন করতেও রাজি সে লোক। তাই, ওই মেয়ের ব্যাপারে যদি কি...