Posts

Showing posts from January, 2018

স্পর্শ || Bengali Short Story ||

Image
স্পর্শ                               - শুভম বেরা পরীক্ষা শেষ হতেই রোজের মতো তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিচে নেমে এলো বিশাখা। স্বভাবতই, পরীক্ষার শেষদিনেও সৌমিক এসেছিল বিশাখা’র সাথে দেখা করতে। সৌমিক কলেজের কাছেই থাকে, একটা মেসে; কিন্তু, পরশু বাড়ি ফিরে যাবে বলে বিশাখাকে কথা দিয়েছে যে আজ সে তার সাথে তাকে বাড়ি পর্যন্ত ছাড়তে যাবে। সৌমিক বিশাখার থেকে দু’বছরের বড় হলেও বিশাখার ফার্স্ট ইয়ার আর সৌমিকের সেকেন্ড। সে যাই হোক, আজ সে প্রথম বিশাখার সাথে এতোটা সময় একসাথে থাকবে এটা ভাবতেই ওর একটা আলাদা অনুভুতি কাজ করছিল। অনেকদিন আগে, সৌমিক বিশাখার কাছে একটা বাজিতে হেরে যায় এবং ওকে বলে যে, ও ওকে একটা জিনিস গিফট করবে। কিন্তু, বিশাখা বলে যে, সৌমিকের নাকি সাহস নেই সেটা গিফট করার। সৌমিক তো জেদ ধরেই বসে কিন্তু, ওরও সাহসে কুলোয় না। তো সৌমিক স্থির করে যেদিন ওকে বাড়িতে ছাড়তে যাবে সেদিনই ওকে ওটা দিয়ে দেবে। কলেজ থেকে বেরিয়ে ওরা হাঁটতে থাকে চৌরাস্তার দিকে। যেতে যেতে চলতে থাকে নানান কথা, পরীক্ষা কেমন হল? আজ সকালে কি খেয়েছে? এইসব ...