Posts

Showing posts from August, 2020

সীট নং ২৫/বি || Bengali Short Story

Image
  সীট নং ২৫ / বি কফির কাপে চুমুক দিতে দিতে এয়ারপোর্টের লাউঞ্জে বসে গল্পের বইয়ের পাতা পাল্টাচ্ছিল মেহুল। প্রায় চারমাস ঘরবন্দি থাকার পরে আজ ফিরে যাওয়ার পালা নিজের দেশে। যখন চারমাস আগে বাড়ি ফিরেছিল দুই সপ্তাহের ছুটি কাটাবে বলে। ভাবতেও পারেনি সেই দু সপ্তাহ কোথা থেকে এতগুলো দিন হয়ে যাবে। সত্যিই পৃথিবী একটা অসুখে ভুগেছে বটে। কত লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়েছে এই মারন রোগ তার কোনো নির্দিষ্ট সংখ্যা আছে বলে মনে হয় না। জানি না, কত যুগ ধরে মানুষেরা এই ভাইরাস নিজের শরীরে বয়ে বেড়াবে। কিন্তু, তা বলে কি জন জীবন থেমে থাকবে? জীবন চলবে নিজের গতিতে। হয়তো ‘নিউ নর্মাল’ পদ্ধতিতে। এই শব্দটির সাথেও বাঙ্গালী পরিচিত হয়ে গেল বলে। মেহুল ইউরোপে থাকে। প্রায় বছর দুয়েক হল, কর্মসূত্রে ইউরোপ নিবাসী এই ছেলে কিন্তু আজও দেশের টান ভোলে নি। বছরে একবার পনেরো দিনের ছুটি নিয়ে আসা চাই। নাহলে নাকি ইউরোপে তার মন বসে না যদি বছরের শেষে হিসেব কষতে না বসে যদি দেশের উল্লেখ না থাকে। দেশে থেকেও ঐ দেশের খবর নিয়েছে সে। ইউরোপের অবস্থাও খুব শোচনীয়, রোজ খবরে দেখতো। কিন্তু, হাতে তো কিছুই করার নেই। তাই, আর পাঁচ জনের মতো সেও হাত কামড়াতো...