Posts

Showing posts from March, 2021

পেন্ডিং || Bengali Short Story ||

Image
গ্র্যাজুয়েশন শেষ করেই সদ্য নতুন চাকরী জয়েন করেছে সৈকত। সকাল ৯টার সময়ে বেরোয়ে, আবার রাত ৮টায় ফেরে। এভাবেই প্রায় মাস চারেক কাটার পরে একদিন   সন্ধ্যেবেলা এ কথা সে কথা ভাবতে ভাবতে তার মনে হল, এই ব্যস্ত জীবনে সে কোথাও না কোথাও নিজেকে হারিয়ে ফেলছে। পুরনো সৈকত সাহা কে। যে প্রতি সপ্তাহে দুটো করে গল্প লিখত নিয়মিত। কবিতা লিখত প্রতিদিন। কিন্তু, এখন এই জীবিকার টানে সেসব বহুদিন হল বন্ধ। এসব ভাবতে ভাবতে হাতের সিগারেট এর জমে যাওয়া ছাই’টা অ্যাশ ট্রে তে ফেলে আরেকটা টান দিলো। আজ খুব ইচ্ছে করছে একটা গল্প লেখার। কিন্তু, এতদিন পরে লিখতে পারবে কি পারবে না এসব ভাবতে ভাবতেই হাতের সিগারেট টা শেষ করলো সে।   খানিকক্ষণ বসে কি লিখবে কি লিখবে ভাবতে ভাবতেই নিজের ল্যাপটপটা খুলে কোলের ওপর রাখলো সৈকত। কিন্তু, কিছুতেই যেন কোনো বিষয় খুজে পাচ্ছিল না। কি নিয়ে লিখবে। ঘড়ির কাঁটা দেখলো, তখন বাজে রাত আটটা । কিরকম যেন মাথা ধরে আসছে তার। চোখমুখে একটা ক্লান্তির ছাপ। আজ যেন কিছুই ইচ্ছে করছে না। তবুও, জেদ যখন ধরেছে আজ সে লিখেই ছাড়বে। কিন্তু কি লিখবে? লেখাগুলো যেন, পেনের ডগাতে এসেই আটকে যাচ্ছে। কোন মতেই সেগুলো পূর্ণতা প...