অস্তিত্ত্ব || Bengali Short Story ||
অস্তিত্ত্ব - শুভম বেরা জানলার ধারে ফুলদানিটা তখনও সূর্যের শেষবেলার আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল খানিকটা দূর থেকেই। নিজের বানানো কফি'টাতে শেষ চুমুক দিয়েই সৌম্য, দিনের শেষ মেল টা লিখতে বসলো। বছরখানেক হল নতুন চাকরীতে জয়েন করেছে সে। আগের কোম্পানিতে ভালোই ছিল সবকিছু। তবে, ছেলে বলে, "এক জায়গায় বসে গেলে সেটাকে আর জীবন বলে না। জীবন হল, এগিয়ে যাওয়া। " তো, এই নতুন অফিসে প্রতিদিন কাজ শেষ করার আগে একটা করে মেল লিখতে হয় ম্যানেজার কে। মেল'টা লেখার পর কি মনে হল, কোল থেকে বালিশটা পাশে রেখে বিছানার পাশে রাখা টেবিল থেকে একটা সিগারেট নিয়ে ধরালো। একটা দু ওয়াটের বাল্ব জ্বলা ঘরের মধ্যে, সিলিং ফ্যানের একটা বিরক্তিকর আওয়াজ ছাড়া তখন আর কিছুই শোনা যাচ্ছে না। সেই আওয়াজ সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই দেখে, সিগারেটে একটা লম্বা টান দিয়ে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ছাড়ার চেষ্টা করলো যাতে বেশ কিছুটা দূর পর্যন্ত সেটা যায়। সৌম্য মধ্যবিত্ত বাড়ির ছেলে। পড়াশুনো তেও খুব একটা ভালো ছিল বলবো না, তবে কলেজের শেষদিকে যেটুকু করেছিল সেই সৌভাগ্যেই ওর চাকরীটা জুটে যায়। একজন সাধারন ছাত্র থেকে মাসে পঁচিশ হাজার টাকা আয় করার য...