ইন্টারভিউ || Bengali Short Story ||
ইন্টারভিউ শ্রী রুপের সাথে সম্পর্ক ভেঙ্গেছে বেশ কয়েক বছর আগে, তারপর থেকেই বেশ মন-মরা জিনিয়া। নতুন করে আর ভালো থাকার চেষ্টা করেনি সে। একা একাই কাটিয়ে দিয়েছে বছরগুলো। শ্রীরুপকে একরকম ভুলেই গেছিল। কলেজ থেকে পাস-আউট করে বেশ কয়েকবছর বসে ছিল জিনিয়া। কিছুই ভালো লাগছিল না তার। বাড়িতে থেকে সংসারের কাজে হাত লাগাতো, মা কে সাহায্য করতো, ইত্যাদি। শ্রীরুপ এখন কোলকাতার এক নামী কোম্পানির মালিক। প্রচুর সম্পত্তি, গারি-বাড়ি সব আছে। তবুও, জিনিয়ার সাথে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সেও কিরকম যেন মন-মরা থাকে, কিন্তু সেটা গোপনে। বাইরে সবসময় সতেজ। নিজের কাজের প্রতি অটল। আসলে, সম্পর্কটা যখন ছিল তখন দুজনের কেউই মানিয়ে নিতে পারেনি। আসলে, ওদের বয়সের পার্থক্যটা একটু বেশিই। তাই, জিনিয়া যখন শ্রীরুপের জন্যে পাগল, শ্রীরুপ তখন নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত। তবে, এতকিছুর পরেও দুজনের, একে অপরের প্রতি ভালোবাসা একটুও কমেনি। অথচ দুজনের কেউই তারপর থেকে আর যোগাযোগ করেনি। শ্রীরুপ নিজের কোম্পানি নিয়ে ব্যস্ত এখন। আর, জিনিয়াও ব্যস্ত নিজেকে নিয়ে। শ্রীরুপের কোম্পানির ব্যাপারে কিছুই জানে না জিনিয়া, কারন সোশ্যাল সাইট গুলো তেম...