Posts

Showing posts from December, 2018

স্বপ্নের রাতে সান্তা || Bengali Short Story ||

Image
স্বপ্নের রাতে সান্তা                                     - শুভম বেরা রাত ১১টা, আজকে একটু তাড়াতাড়িই খেয়ে নিয়ে শুতে গেল রুপম। কাল বড়দিন। ছোটবেলার মতো এখনও ঘুমোনোর আগে বিছানার পাশে একটা মোজা রেখে দিল সে। রুপমের বয়স বছর ১৭-১৮ হলেও মনটা এখনও শিশুসুলভ। ঠাণ্ডাটা আজ একটু বেশিই পড়েছে। তাই, রুপম তাড়াতাড়ি করে লেপের তলায় ঢুকে শুয়ে পড়ল। রাতে আবার ওর গল্পের বই না পড়লে ঘুম আসে না। তাই, বিছানার পাশে রাখা ব্যোমকেশ সমগ্রটা নিয়ে পাতা ওলটাচ্ছিল। খানিকপরে একটা দমকা হাওয়া এসে ওর গায়ে লাগলো।  “একি, জানালাটা তো বন্ধ করে দিয়েছিলাম খুলে গেল কি করে? ” ,রুপম হালকা স্বরে বলল। কিন্তু, এটার পরে যেটা ঘটল সেটার জন্যে একটুও প্রস্তুত ছিল না সে। রুপম কিরকম যেন এক জায়গায় সিটিয়ে গেল। তারপর ধুপ করে একটা বছর ৬০-৭০ এর বুড়ো খোলা জানালা দিয়ে সটান ভেতরে ঢুকে এসে সোজা গেল খাটের পাশে। তারপর সেখানে ঝোলানো মোজা টা হাতে নিয়ে বলল, “দেখি, তোমার আবার দাবিগুলো কি?! এখনকার ছোড়া গুলোর তো দাবীর শেষ নেই। এ বলে ক্যামেরা, তো সে বলে স্...