প্রেমপত্র || Bengali Short Story ||

প্রেমপত্র

                 ~শুভম বেরা



সেদিন কলেজে জিয়া একটু তাড়াতাড়ি ঢুকেছিল। বাইরে তখন অঝরে বৃষ্টি, কেউই তখনও আসেনি প্রায়। বারান্দায় রক্তিম একা দাঁড়িয়ে। ফার্স্ট ইয়ারের ছেলে, কিন্তু, বেশ ভালো। সাতেও নেই, পাঁচেও নেই। কোনোরকম নেশাও করে না। জিয়া অতটা গুরুত্ব না দিয়ে ওর জায়গায় গিয়ে বসল। ছাতা টা খুলে ক্লাসের পেছনে মিলে দিয়ে, চুলটা একদম খুলে বসল পাখার তলায়।

হঠাৎ, লক্ষ্য করল,সামনের ডেস্কে একটা ছোট্ট চিরকুট, বেশ ভালো করে মোড়া আছে। জিয়া, কিছুক্ষণ ভেবে, কাগজটা তুলে ভাঁজগুলো খুলতে লাগলো। কাগজ টা খুলে যেটা সবার আগে ওর চোখে পড়ল, সেটা হল ওর নাম লেখা।


হঠাৎ করে স্যার এসে পড়ায়, কাগজটা ব্যাগে ঢুকিয়ে বসে পড়ল। সৃজিত স্যার কিরকম যেন একটা।  ক্লাসে একজন এলেও ক্লাস করাবে; অগত্যা, জিয়া একাই ক্লাস করল ।

সেদিন আর কোনো ক্লাস হল না দেখে, জিয়া বাড়ি ফিরে এলো। এসেই ফ্রেশ না হয়েই সকালের কাগজটা খুলে দেখল, অবাক হল!! এটা তো যে সে কাগজ না, এতো প্রেমপত্র !!


লেখা গুলো, খুব মন দিয়ে পড়ল, জিয়া। অপরিণত হাতে লেখা, আর খুব ভয়ে ভয়ে লেখা সেটা বেশ ভালো করেই বুঝতে পারল। 


পরদিন কলেজে গিয়েও কাউকে কিছু জানালো না। ভাবল যে, যার সামনে এসে বলার সাহস নেই, তার চিঠি নিয়ে ভেবে লাভ নেই।


এই ভাবে, কেটে গেল একটা বছর, আর কোনো সেরকম ঘটনা ঘটেনি ।


আজ ফেয়ারওয়েল, জিয়ার সাথে সাথে আমাদেরও ছাড়তে হবে কলেজটা। হঠাৎ চোখে পড়ল, রক্তিম কবিতা বলতে আসছে, ছেলেটা খুব ভালো লেখে।


ফেয়ারওয়েলের অনুষ্ঠানে রক্তিমের পারফর্মেন্স এ জিয়া যেন নড়ে উঠল, প্রতিটা লাইন যেন খুব চেনা লাগছে তার। কোথায় যেন মিলে যাচ্ছে কথাগুলো। অনেক ভাবল কিন্তু, মনে করতে পারছিল না। হঠাৎ, জিয়ার মনে পড়ল, একবছর আগের সেই বৃষ্টির দিনে পাওয়া চিরকুট মানে প্রেম পত্রের কথা। তাহলে কি.........?!

Comments

Popular posts from this blog

পেন্ডিং || Bengali Short Story ||

ইন্টারভিউ || Bengali Short Story ||

আইকার্ড (এক অসমাপ্ত প্রেমের গল্প) || Bengali short story ||